রাজশাহী দুর্গাপুরে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। শনিবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান আল্লাহ যেন তাদের জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতায় সমৃদ্ধ করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাদের অবদান অনন্য হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের অফিসার এম এ মতিন, আনসার ভিডিপি অফিসার আঃ কাদীর, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, গোলাম মোর্তুজা সহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও দুর্গাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।