ঘোড়াঘাটে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৩:৩৪ পিএম
ঘোড়াঘাটে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ঘোড়াঘাট থানা প্রেস ক্লাব। শনিবার (১৭ অক্টোবর) ঘোড়াঘাট আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের সভাপতি আনভিল বাপ্পির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহসাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মীর হান্নান, কোষাধ্যক্ষ কাজী নাসির মঈদ এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান।

এ ছাড়া প্রেস ক্লাবের সদস্য কায়সার হাবিব পাপ্পু, সোহেল তানভির ও মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা আব্দুল আল মামুন কাওসার শেখের কর্মকালীন দায়িত্ব পালন এবং প্রশাসনিক কার্যক্রমের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে জনসেবা নিশ্চিত করা, নাগরিক সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে