মুন্সীগঞ্জের গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের কোয়াটার ফাইনালের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, খেলায় ভাটেরচর স্পোর্টিং ক্লাব বক্তারকান্দী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে, খেলার মধ্যভাগে আয়োজক কমিটি কর্তৃক মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৩টায় ঐতিহ্যবাহী আনারপুরা খেলার মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়,উত্তেজনা পূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে বক্তারকান্দী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ভাটেরচর স্পোর্টিং ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করে, খেলায় মধ্যভাগে আনারপুরা ফুটবল ফেডারেশনের প্রধান পৃষ্টপোষক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক ৫০০স্বেচ্ছাসেবীকে শপথ পড়ান।উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিঃ কাউসার আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার, মহিউদ্দিন আহমেদ,উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম মিন্টু।