"আমাদের হাত, আমাদের ভবিষ্যত"- এ প্রতিপাদ্যে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস ও স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় গফরগাঁও পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালিতে পৌর প্রশাসক, পৌর নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী অংশ নেয়। পরে পৌরসভা সম্মেলন রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।
এ সময় গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, কর নির্ধারক মোঃ হাবিবুর রহমান, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান, পৌর ওয়ার্ড কাউন্সিলরসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রোগ জীবানূর সংক্রমন প্রতিরোধে সাবান পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।