দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:২২ পিএম
দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈম। এ সময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা মনিব, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, উপজেলা প্রকৌশলী কে এস আর এম জি কিবরিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, আইসিটি অফিসার আহসান হাবিব, সহকারী শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, বিএনপি নেতা শেখ মোহাম্মদ ইসহাক, এ কে এম আনসার উদ্দিন, উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাংবাদিক আজহারুল হক প্রমুখ। বক্তারা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে