নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলার সামগ্রীসহ তিন জনকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। ১৩ অক্টোবর রাতে শহরের মিস্ত্রীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোহাম্মদ ওমর আলী (৫২), মোহাম্মদ শাহিন আশরাফী (৫০) ও মোহাম্মদ মিজানুর রহমান (৪৬)। এদের সকলের বাসা মিস্ত্রীপাড়া মহল্লায়। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান,এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।