ভালুকায় কাতলামারী গ্রামে শাহাব উদ্দিনের দুই শিশুকন্যা আপন দুই বোন ফাতেমা বয়স আড়াই ও নাহিদা (৭) বিদুৎপৃষ্ট হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবেদনের প্রেক্ষিপ্তে ময়না তদন্ত না করে লাশ পরিবারের কাছে হস্থান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার কাতলামারী গ্রামের শাহাব উদ্দিনের বাড়ীর একটি নতুন ঘরের কাজ চলছিল। ওই ঘরে বিদুৎতের লাইন দেয়ার সময় একটি তার ঘরের দরজার সাথে লেগে যায়। এতে ওই দরজাটিতে বিদুৎতায়ন হয়। দুই শিশু ফাতেমা ও নাহিদা ঘরের ভিতর থেকে বাহির আসার সময় দরজায় হাত দিলে তারা বিদুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত দুই শিশু উপজেলার কাতলামারী গ্রামের শাহাবুদ্দিন মিয়ার মেয়ে ফাতেমা (৭) ও নাহিদা (আড়াই বছর)। তারা সম্পর্কে আপন দুই বোন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।মো ঃ আলমগীর হোসেন