নীলফামারীর সৈয়দপুর মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষার সনদ,অনুদান প্রদান করা হয়। ১১ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর কয়ানিজ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেধা বিকাশ স্কুল সৈয়দপুর এর প্রধান শিক্ষক ফেরদৌস আকতার জাহান ঝর্ণা, ওবাট ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ মিসেস মেজবা ও সহকারী পরিচালক শারমিন ইসলাম ববিতা। বিশেষ অতিথি স্কুলের কর্মকাণ্ডের জন্য ভূয়সী প্রশংসা করে বলেন ২০০৭ সাল থেকে অদ্যাবদি স্কুলের পরিচালক নিজস্ব অর্থায়নে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছেন।
প্রধান অতিথি স্কুলের ভাল ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মো. মাহফুজার রহমান রুবেল।