মেহেরপুরে ছেলের হাসুয়ার কোপে বাবা খুন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:১১ পিএম
মেহেরপুরে ছেলের হাসুয়ার কোপে বাবা খুন

মেহেরপুর সদর উপজেলার ঝাঁউবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাসুয়ার কোপে হাবিল উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাবিল উদ্দিন ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে হাবিল উদ্দিনকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর ছেলে সাহাবুল ইসলাম। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে