এমপি আবুল কালাম আজাদ

কয়রায় দুর্গাপুজা নিবিঘ্নে পালন করতে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:০৮ পিএম
কয়রায় দুর্গাপুজা নিবিঘ্নে পালন করতে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে

কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আাজাদ বলেছেন, সারদীয় দুর্গাপুজা শান্তিপুর্ন ভাবে উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পাশা পাশি রাজনৈতিক দলের নেতা কর্মীদের গুরত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে। দুর্গাপুজা নিবিঘ্নে পালনের জন্য প্রতিটা মন্ডপে প্রশাসনের পাশাপাপি সেচ্ছাসেবি নিয়ােগ করা হবে । তিনি ১২ অক্টােবর ( সােমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বেলেন। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, কৃষি অফিসার তিলােক কুমার ঘােষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসোবা অফিসার আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার,কয়রা উপজেলা বিএনপির সাবেক দদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আাসাদুজ্জামান, ফায়ার সার্ভস স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ,আনসার ভিডিপি কর্মকর্তা অনন্ত,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কয়রা থানার এসআই তন্ময় কুমার,সাংবাদিক তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ন ভাবে উদযাপনের লক্ষে গুরত্বপুর্ণ আলােচনা হয়। এর পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে