কিশোরগঞ্জসহ ১৩টি উপজেলায় এই বছর দূর্গা পূজার উৎসব পালিত হবে। আসন্ন দূর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজা মন্ডপে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিত পাহাড়ায় ব্যবস্থা করার আহ্বান জানান তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন যেন পূজা মন্ডপে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলে তিনি মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ চিহ্নিত করতে পারেন। তাই যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহাড়ার ব্যবস্থা করতে হবে। অন্যকোন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পূজা মন্ডপে সিসি ক্যামেরা সচল রাখা হবে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা নিয়ে অপপ্রচার এবং অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেন তিনি। বৈধভাবে বালু উত্তোলনকারীদের কাগজপত্র যাচাই এবং পূজা মন্ডপে যাওয়ার সড়কে কোনো সমস্যা থাকলে তা প্রশাসনকে জানানোর জন্য আহ্বান করেন। প্রতিমন্ত্রী বলেন, আযান ও নামাযের সময়সূচী উল্লেখ করে একটি চার্ট প্রতিটি পূজা মন্ডপে পৌছে দিতে হবে। যাতে বিষয়টি বিবেচনায় নিয়ে পূজার কার্যক্রম পরিচালনা করতে পারেন। আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. মো: জালাল উদ্দিনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।