পারভেজ সভাপতি, মোহাব্বত সম্পাদক নির্বাচিত

লোহাগড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ পিএম
লোহাগড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

নড়াইলের লোহাগড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক (২০২৭-২০২৯) সম্মেলন শনিবার(১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় লোহাগড়া ড্রীম হ্যাভেন কমিউনিটি সেন্টারে সিনিয়র ব্যবসায়ী মোঃ আঃ মান্নান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এসএম রেজাউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ করিমুল  ইসলাম কুশল, সদস্য মোঃ পলাশ মাহমুদ।

সভায় মেজবাহ উদ্দিন পারভেজ কে সভাপতি ও কাজী মোহাব্বত হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি কোমর খান, সহসভাপতি মোঃ জিকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পান্নু মোল্লা,  সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন, অর্থ সম্পাদক মোঃ কাবুল শেখ, দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম,  প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, কার্যনিবাহী সদস্যরা হলেন মোঃ জাহিদ, মোঃ নয়ন মোল্লা,  মোঃ কামাল, মোঃ নুর ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে