শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৫:৪৭ পিএম
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের নিয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শেরপুর শহরের সজবরখিলায় শাহীন ক্যাডেট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানে ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন ডপসের সভাপতি শহিদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত, শিক্ষক রবিউল ইসলাম ও শিক্ষক নূর হোসেন নুসু। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ৯২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে