টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ৮ অক্টোবর, ২০২৬, ০৫:২৩ পিএম | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৫:২৩ পিএম
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহ্বায়ক ড. পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি চিত্তরঞ্জন সরকার, শ্রী শ্রী কালীবাড়ীর উপদেষ্টা ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে