মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উপজেলা সভাকক্ষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে এক প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় গজারিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদীয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার ভূমি যায়েদ হোসাইন, গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন। উক্ত প্রস্তুুতি সভায় আরো উপস্থিত ছিলেন গজারিয়া নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ, গজারিয়া কোস্ট গার্ড কন্টিনেন্ট কমান্ডার মো তায়েফ উদ্দীন, গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ ফিরোজ মিয়া, উপজেলা আমসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা সকল দপ্তরে কর্মকর্তা বৃন্দ, গজারিয়া উপজেলা পূজা মন্ডপ কমিটির সভাপতি প্রদীপ কুমার শাহা, উপজেলার ১০ টি পূজা মন্ডপের সভাপতি / সাধারণ সম্পাদক সহ আইন শৃঙ্খলাবাহিণীর কর্মকর্তা বৃন্দ,উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ প্রমুখ।