ঘোড়াঘাটে শিক্ষক দিবস পালন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:২৬ পিএম
ঘোড়াঘাটে শিক্ষক দিবস পালন

দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার  বেলা বারোটায় উপজেলা চত্বরে এক বিশাল রেলি পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওছার শেখ,, ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঞ্জুরুর আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন,  শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মমিনুল, মোস্তাফিজুর রহমান, আলতাব হোসেন সহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করনের জোর দাবী জানান। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার ধিরেজ চন্দ্র।

আপনার জেলার সংবাদ পড়তে