এক দশকের পথচলায়

SATT Academy এর ‘আলোকযাত্রা ’ মোড়ক উন্মোচন

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) :
| আপডেট: ৪ অক্টোবর, ২০২৬, ০২:৩৩ পিএম | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০২:৩৩ পিএম
SATT Academy এর ‘আলোকযাত্রা ’ মোড়ক উন্মোচন

শিক্ষা, প্রযুক্তি ও আগামী দিনের সম্ভাবনা নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ঝঅঞঞ অপধফবসু-এর বিশেষ আয়োজন ‘আলোকযাত্রা ২০২৬’। প্রতিষ্ঠানটির এক দশকের পথচলা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সাফল্য এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার নানা দিক তুলে ধরা হয় এ আয়োজনে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝঅঞঞ অপধফবসু-এর প্রতিষ্ঠাতা আজিজুর রহমান আজিজ। তিনি প্রতিষ্ঠানের এক দশকের পথচলা, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঝঅঞঞ অপধফবসু-এর নতুন বইয়ের মোড়ক উন্মোচন। বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। আয়োজনে ঝঅঞঞ অপধফবসু-এর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অর্জন ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে ঝঅঞঞ অপধফবসু-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।