নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাহ উদ্দিন পারভেজের সমর্থনে মতবিনিময় সভা করেছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসী। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে (চাচই, ধনাইড়, বেল্টিয়া, গোবিন্দপুর) ৮নং ওয়ার্ডের উদ্যোগে মেজবাহ উদ্দিন পারভেজের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে ও শিক্ষক এফ এম রাসেল রানা ডলারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম আবু হায়াত সাবু, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আ: মান্নান মোল্যা, নড়াইল জেলা কিশোর দলের সম্পাদক এনামুল কবির চন্দন, চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন পারভেজ, ইউপি সদস্য মো: আবুল খায়ের দুলু, সাবেক ইউপি সদস্য মো: ফিরোজ ফকির, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনসুর আহমেদ, মো: রিপন হোসেন, মো: মনিরুজ্জামান মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মেজবাহ উদ্দিন পারভেজ একজন ত্যাগী, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। তিনি দলের মনোনয়ন পেলে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে কাজ করবেন। মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে হাত উঁচু করে মেজবাহ উদ্দিন পারভেজকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান।