মেধাবী শিক্ষার্থীদের হাসিতে নতুন গতি

সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৭:১৯ পিএম
সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল। শনিবার (৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এই উপহার। জেলা পরিষদের এই উদ্যোগে সহসা গতি পেল শিক্ষার্থীদের পড়াশোনার চাকা। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ও অর্থকষ্টে থাকা শিক্ষার্থীকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “গ্রামের অনেক মেধাবী সন্তান শুধুমাত্র সঠিক সুযোগ ও যাতায়াত সুবিধার অভাবে পিছিয়ে পড়ে। এই বাইসাইকেলগুলো কেবল যোগাযোগের মাধ্যম নয়, এগুলো তাদের স্বপ্নপূরণের বাহন। শিক্ষা যেন কোনো বাধার মুখে থমকে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” হাতে নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের যেমন শারীরিক কষ্ট হতো, তেমনি অনেক সময়ও নষ্ট হতো। এখন থেকে তারা দ্রুত ও নিরাপদে স্কুলে পৌঁছাতে পারবে, যা তাদের মনোযোগ ও ফলাফল আরও ভালো করতে সাহায্য করবে।

আপনার জেলার সংবাদ পড়তে