খুলনা শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীদের অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৭:১৭ পিএম
খুলনা শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীদের অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

খুলনা মহানগরীর ক্লে-রোড মোড়ে অবস্থিত খুলনা শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১২ টায় মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নগরীর সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেয়।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, রাতের আধারে সন্ত্রাসী পন্থায় কথিত মালিক পক্ষ সমিতির অফিস ভাংচুর করেছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। তারা ২৪ ঘন্টার মধ্যে সমিতির অফিস পূর্বের স্থানে স্থাপনের দাবী জানান। একই সাথে ফ্যাসীবাদী কায়দায় রাতের আধারে অফিস গুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি এস আনাম উল হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিপনী বিতান কেন্দ্রের সাধারণ সম্পাদক ও খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহবায়ক মনিরুল ইসলাম (মাসুম)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান, খুলনা করাত মিল মালিক সমিতির সভাপতি বদরুল আনাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান টিংকু, ইঞ্জিঃ তুহিন, সাকিম জমাদ্দার, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সাবেক পরিচালক ইসলাম খান, মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, শহীদ সোহরাওয়ার্দী বিপনী কেন্দ্রের সভাপতি রফিক মোড়ল, বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, খুলনা বিপনী বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম, মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আলম, দরবেশ চেম্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, শহীদ এ্যাডঃ আঃ জব্বার মার্কেটের সভাপতি এমারত হোসেন খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চাঁদনী চক মার্কেটের সভাপতি কাজী মাসুদুর রহমান দুলু, ডাক বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ্, সদর ডাক বাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের, চশমা বণিক সমিতির সভাপতি চৌধুরী মাহমুদ, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবু, জলিল টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির গাজী শহীদুল্লাহ,ব্যবসায়ী নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ। কর্মসূচী পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মোতাহার হোসেন, কাজী জসীম উদ্দিন (মাসুম), শওকত অপু, কাজী মোঃ নবীন, আমীর হোসেন রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে