সুপারি বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৬:০২ পিএম
সুপারি বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া এলাকায় মালেক শেখ (৭০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা ভবনীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  মৃত মালেক শেখ ওই গ্রামের ধলামিয়া শেখের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।  মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মালেক শেখ তার ভ্যান নিয়ে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে না আসলে সকাল থেকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১২ টার দিকে নিজ বাড়িসংলগ্ন সুপারি বাগানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘মালেক শেখ নামে এক ভ্যানচালকের মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে