বাজিতপুরে

ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের আওতায় র‌্যালী

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৫ পিএম
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের আওতায় র‌্যালী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিনের নেতৃত্বে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আশরাফুল আলম। এখানে ১৫টি স্টল এবং ৩ দিন ব্যাপী এই মেলা চলবে বলে অফিস সূত্রে জানা গেছে। স্বাগত বক্তব্যকালে তিনি বলেন, অর্থকরী ফসল চাষে অর্থ-পুষ্টি দুই-আসে, কৃষি সমৃদ্ধি। এই আলোকে এই দেশের কৃষকরাই হলো আমাদের সম্পদ। অর্থকরী ফসল ধান ছাড়াও সবজি চাষে কৃষক দিন দিন আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সবজি উৎপাদনে বাজিতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে নিজেদের চাহিদা মিটিয়ে এখন দেশ-বিদেশে রপ্তানি করে আয় করছে লক্ষ লক্ষ টাকা। এই আয়ের ভিত্তিতে তারা স্বাবলম্বী হচ্ছে বলে উল্লেখ করেন। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিসালাত আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, এমপির পিএস ওয়াসিমুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, বিএনপি নেতা জহিরুজ্জামান জহির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক-কৃষাণী  ও অত্র অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে