মুন্সিগঞ্জের গজারিয়া থানার আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: বিল্লাল তালুকদারকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। আজ (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে রসুলপুর এলাকার একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায় বিল্লাল তালুকদার গ্রামের বাড়ি গুয়াগাছি ইউনিয়নের জামালপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল রসুলপুর খাবার হোটেলে অভিযান চালায়। সেখান থেকে সাবেক এই আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন, জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস নাশকতা মামলা রয়েছে এবং তিনি গজারিয়া থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা থাকার কারণে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আগামীকাল মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।