চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম
চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক,ইভচিজিং,পৌর শহরে যানজট,বাজার মনিটরিং,ফুটপাত দখলমুক্ত করা,চুরি,ছিনতাই প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ,শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম রোধে পদক্ষেপ গ্রহণ করাসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হুমায়ুন কবির,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি,মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,জামায়াতে ইসলামির নেতা আসাদুজ্জামান মিঞা,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ৗ দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে