আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান আঃ আলিম মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। আঃ আলিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বড়দল ইউনিয়ন সহ-সভাপতি। রবিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, আশাশুনি থানার মামলা নং-০৭, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর-১৮৫/২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১২ ধারার মামলার আসামি হিসেবে আব্দুল আলীম মোল্যাকে গ্রেফতার করা হয়। তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের মৃত এন্তাজ উদ্দীন মোল্যার ছেলে। বর্তমানে তিনি বড়দল বাজার এলাকায় বসবাস করেন। তার রাজনৈতিক পরিচয় হিসেবে বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উল্লেখ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।