নোয়াখালীর হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্রের মহড়া ও রিল ভিডিও তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী 'ঙঝঞ' (ঙঁৎ ঝঃৎববঃ ঞবধস) নামক কিশোর গ্যাংয়ের দলনেতাসহ তিন সদস্যকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, ওসামা (২০) , সাকিব উদ্দিন শরীফ ( ১৯), ও আমজাদ হোসেন( ১৯)। আটককৃতদের বাড়ি হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের বেজুগালিয়া গ্রামে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফেসবুক ও টিকটকের মাধ্যমে 'ঙঝঞ' (ঙঁৎ ঝঃৎববঃ ঞবধস) নামক একটি গ্রুপ থেকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছিল। অনুসন্ধানে দেখা যায়, উপজেলার ৭ নং তমরুদ্দি ইউনিয়নের উত্তর বেজুগলিয়া ৯ নং ওয়ার্ডের শেখ নুরুজ্জামান চুকু মেম্বারের ছেলে শেখ ওসামা আল জামান ওরফে ওসামা (২০)-র নেতৃত্বে যুবক ও কিশোরদের নিয়ে ১৯ সদস্যের এই দলটি গড়ে ওঠে। দলটি এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রুপটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।