দৌলতপুরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম
দৌলতপুরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরের রামকৃষ্ণপুর এর হায়দারের চরে গতকাল পদ্মা নদীর বন্যার পানিতে ডুবে  চিলমারী মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিনা খাতুন (১৪)এর মৃত্যু ঘটে। সে তার বাড়ির আঙিনায় নদীতে গোসল করতে যেয়ে তলিয়ে যায়। সামিনা খাতুন হায়দার চর গ্রামের সাইদুল ইসলাম মালিথার কন্যা। এদিকে দৌলতপুরের পদ্মা নদীতে গত কয়েকদিনের বন্যা জনিত কারণে এ নিয়ে চার শিশুর মৃত্যু ঘটেছে।

আপনার জেলার সংবাদ পড়তে