বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফারকৃতকে আদালতে প্রেরন করেছে। গ্রেফতার রফিকুল ইসলাম বরিশাল নগরীর বিমানবন্দর থানার মহামায়া ইছাকাঠি গ্রামের জাহাংগীর হোসেন ছেলে।
তিনি বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন মাদক ব্যবস করে আছস্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আগৈলঝাড়া থানার এসআই আসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে উপজেলার সেরাল নতুন হাট এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন মাদক ব্যবস করে আসছে। হআগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের হয়েছ। তাকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। সে নিজেকে সাংবাদিক পরিচয়দিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিলো।