সেনবাগে নাশকতার অভিযোগে

নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পিএম
নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ  পুলিশ।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  আরও ৩০-৩৫ জন পালিয়ে গেছে। সেনবাগ থানার পুলিশ সুত্রে জানাগেছে,  ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর (বটতলা) এলাকায় কিছু লোক জড়ো হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল করছিলেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মাকছুদুর রহমান ওরফে আব্দুল্লাহ আল মাহমুদ (৩৪), আব্দুল্লাহ আল কামরান (২৪), মো. ফোরকান উদ্দিন হাজারী (২৩), তাওসীন তামিম (১৯) ও মো. মহসিন রাজু (৩০)। পুলিশের নথিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯ ও ১১ ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে আটক করে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে। এরপর গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে