টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম
টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শিশু সাংবাদিকতায় ফলোআপ কর্মশালা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। সকর্মশালায় টাঙ্গাইল প্রেসক্লাবের কর্যকরি পরিষদের দপ্তর সম্পাদক মামুনুর রহামান মামুন মিয়া, ক্রিড়া সম্পাদক মোস্তাক হোসেন, প্রেসক্লাবের সদস্য অরন্য ইমতিয়াজ, এস এম আওয়াল মিয়া ও যুগধারা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক মো. তোফাজ্জল হোসেন।  এতে প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সাদিক ইভান। দিনব্যাপী কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সহকারি কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ইতিবাচক কাজে লাগাতে হবে। আমি আশা করছি, এ কর্মশালা থেকে শিশুরা ভালো কিছু নিয়ে যাবে। তারা শিশু অধিকারের পাশাপাশি সৎ ও বস্তুুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কে ধারণা পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে