ড. শফিকুর রহমান

দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি, দাবি আদায় করেই ঘরে ফিরব

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৪ পিএম | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম
দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি, দাবি আদায় করেই ঘরে ফিরব

লংমার্চ উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,  দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি, আপনাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। ছয় দফা জনগণের প্রয়োজনে দফা আরো বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সকল দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আপনারা প্রস্তুত আছেন। আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। তিনি শনিবার ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে অংশ নিয়ে টাঙ্গাইল নগরজলফৈ  আয়োজিত পথসভায় একথা বলেন। শহর বাইপাস সড়কের মোড়ে দুপুর ১২টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান আরো বলেন, নব্য স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই কার জন্য? জনগণের জন্য, আঠারো কোটি মানুষের জন্য। এ লড়াইয়ে দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এর মাঝখানে আর কোন বিশ্রাম নাই, বিরতি নাই।

তিনি বলেন, আপনারা জানেন আমাদেন প্রথম লংমার্চ ঢাকার শাপলা চত্বর থেকে শুরু করে চট্টগ্রামের লালদিঘী পর্যন্ত বিস্তৃত ছিল। রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছিল। নারী পুরুষ নির্বিশেষে  মানুষ আমাদের লংমার্চের সাথে একাত্বতা ঘোষণা করেছিলো। তারপর থেকেই স্বৈরশাসনের পথে হাটা এই সরকার তাদের জালাপোড়া শুরু হলো। বিভিন্ন কথা বলতে শুরু করলো। বললো বিরোধী দল কেন এখন লংমার্চ করতে যাচ্ছে। আমরা প্রশ্ন করি আপনারা কেন জনগণকে অপমান করতে গেলেন। ৭০ ভাগ মানুষের ভোটের রায়কে কেন আপনারা সম্মান করলেন না। কেন যে ১৪শ মানুষের জীবন এবং রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসলেন। কেন তাদের সাথে আপনার বেঈমানি করলেন। কেন জুলাই সনদ বাস্তবায়ন করেননি। আপনারা কথা দিয়েছিলেন, কোন জায়গায় অনির্বাচিত কাউকে দিয়ে শাসন করতে দেওয়া হবে না। জাগায় জাগায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সাথে ধোকাবাজি করেছেন। আপনার জাতির সাথে দেওয়া একটি কথাও রক্ষা করেননি। এই জাতি আপনাদের কাছে এই কার্ড সেই কার্ড এগুলা চায় নাই। এই কার্ডগুলার কথা আপনারা বলেছিলেন জাতিকে দেবেন। জাতি যা চেয়েছিলো তা আপনারা দিতে পারেন নাই। শফিকুর রহমান জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, টাঙ্গাইলে নিশ্চয়ই আপনারা ২৪ ঘন্টা কারেন্ট পান ? পান না। এলপিজি কিনে আমাদের চুলা জালাতে হয় সেই ৭শ টাকার এলপিজি এখন ২২শ টাকায় কিনতে হয়। আমরা নেমেছি এই অধিকারগুলো আদায় করার জন্য।

তিনি আবার প্রশ্ন করেন, টাঙ্গাইলে চাঁদাবাজি হয়না, কোন দুর্নীতি হয়না, কোন সন্ত্রাস নাই, মানুষের জীবন ও সম্মান নিয়ে টানাটানি হয়না। জনগণ উত্তর দেন হয়। সবগুলোই যখন হয় তখন এই নিয়েই আমরা বাঁচবো নাকি এটার পরিবর্তন হবে। লড়াই হবে, লড়াই হবে। সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে। পথসভায় বক্তব্য রাখেন এলডিপি’র চেয়ারম্যান কর্ণেল (অব:) কর্নেল অলি আহমেদ, এনসিপির মূখ্য সমন্বয়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক গোলাম পারওয়ার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে