শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল উপজেলার কালাকুমা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন । এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য মূল্য ১ লাখ ৫০০ টাকা। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ জানান, মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।