মেলান্দহে বৃক্ষরোপন ও বিতরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৫ পিএম
মেলান্দহে বৃক্ষরোপন ও বিতরণ

জামালপুরের মেলান্দহে বৃক্ষরোপন ও বিতরণ করেছেন-জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মেলান্দহ বিএনপি‘র যুগ্ম সম্পাদক আলহাজ নূরুল আলম সিদ্দিকী। ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে এই বৃক্ষরোপন করা হয়। ওইদিন শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট থেকে সহস্রাধিক বৃক্ষ বিতরণ কমসূচির উদ্ধোধন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিকসহ গণ্যমান্য ব্যক্তিবগ এ সময় উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন-বিতরণের উদ্যোক্তা ও উদ্ধোধক হিসেবে এই সাংবাদিক নেতা নুরুল আলম সিদ্দিকী বলেন-আমার প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কমসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন। আয়োজনটি সফল করতে স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের নিদেশনা মোতাবেক জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে বৃক্ষরোপন করলাম। গাছ রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বৃক্ষ রক্ষায় স্থানীয়দের সহায়তার পাশাপাশি রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে