পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ(৫৫)হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম ওরফে বাঘা(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রেজাউল করিম বাঘা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাজগ্রাম গুচ্ছগ্রামের আনোয়ার প্রামানিকের ছেলে।
শুক্রবার(১৮সেপ্টেম্বর)রেজাউল করিম বাঘার স্বীকারোক্তি মোতাবেক আব্দুল আজিজ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ডাঙ্গা মাজগ্রাম গুচ্ছগ্রামের পুলিশ অভিযান চালায়।এসময় নিহতের পরিবার ও আত্মীয়স্বজনসহ এলাকাবাসী আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান জানান,আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভিযান চালিয়ে গত ১৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)নরসিংদি থেকে আজিজ হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম বাঘাকে আটক করা হয়। এর আগে এলাকাবাসী মাজগ্রাম গুচ্ছগ্রামের দুলাল উদ্দিনের ছেলে আসামি মনসুর আলম(৩৪)কে আটক করে পুলিশে দেয়।তার দেওয়া তথ্য মোতাবেক ডাঙ্গা মাজগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে আসামি সেলিম(৪০),ইদ্রিসের ছেলে আকাশ মোল্ল্লা(২৯) ও দুলালের ছেলে মনসুর(৩৪)কে পুলিশ আটক করে পাবনা আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১সেপ্টেম্বর রিমান্ডে আসামী সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেঁয়াজ ব্যবসায়ী নিহত আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হলেও প্রধান আসামী রেজাউল করিম বাঘাকে তখন গ্রেপ্তাতার করা সম্ভাব হয়নি। গত ১৭ সেপ্টেম্বর আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেজাউল করিম বাঘাকে নরসিংদি থেকে গ্রেপ্তাার করে পুলিশ।তার দেওয়া তথ্য মোতাবেক আজিজকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত রেজাউল করিম বাঘা জানায়,টাকার জন্য আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে। এসময় তার সাথে সেলিম ও মনসুর ছিল। আজিজের নিকট থেকে ২০ হাজার টাকা লুটসহ তাকে জবাই করে চাকু পুকুরে ফেলে দেওয়া হয়। রেজাউল করিম বাঘা সর্বহারা পার্টির সক্রিয় সদস্য।
উল্লেখ্য,পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ(৫৫)কে গত ৭ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যাসহ টাকা লুট করে লাশ পুকুরে ফেলে দেয়। গত ৮সেপ্টেম্বর সকালে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।যার নং-১১,তারিখ ৯/০৯/২০২৬ইং।