বিরলে ট্রেনে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ পিএম
বিরলে ট্রেনে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

বিরলে ট্রেনে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় পঞ্চগড় থেকে রাজশাহীমূখী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনে বিরল উপজেলার ধামইর নামক স্থানে একই এলাকার কছির মোহাম্মদ এর ছেলে মোঃ জামাল (৫৪) রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সে পেশায় এলজন দিনমজুর ছিল। দুপুরে এরিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য আব্দুল মালেক।

আপনার জেলার সংবাদ পড়তে