কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম
কাউখালী-গড়িয়ারপাড় মহাসড়কে উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

দীর্ঘ ৪০ বছর পর পিরোজপুর সড়ক বিভাগাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী সড়কের কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে সড়কের উপরে থাকা টিনশেড ভবনসহ পাঁচটি অবৈধ দোকান অবশেষে উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রুবাইয়াত ফেরদৌস ও পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আলা আমিনের উপস্থিতিতে সড়ক বিভাগ বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।

জানা গেছে, গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী জেলা মহাসড়কের কচুয়াকাঠী বেইলী সেতুর স্থানে আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জমিতে অবৈধ স্থাপনা থাকায় সেতু নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এর আগে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে স্থাপনা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও সড়ক বিভাগের আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পিরোজপুর রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রুবাইয়াত ফেরদৌস জানান, আদালতের নির্দেশে এবং সড়ক ও জনপথ বিভাগের আবেদনের ভিত্তিতে জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন আলী বলেন, সেতু নির্মাণের ক্ষেত্রে রাস্তার ওপরের এই টিনশেড ভবনটি দীর্ঘদিন ধরে বাধা হয়ে ছিল। জনস্বার্থ ও সরকারি উন্নয়নকাজের স্বার্থে মহাসড়কের উপরে গলার কাঁটা হয়ে থাকা অবৈধ এই স্থাপনাটি উচ্ছেদে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে