দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি কাজে আরও দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষিছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং লক্ষীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দুই সপ্তাহব্যাপী কৃষি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে দুল্লাতলী ইউনিয়ন ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন প্রান্তিক কৃষকের অংশগ্রহণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দুল্লাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং দুল্লাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।
দুই সপ্তাব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি এলাকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন এবং কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে কৃষকদের উৎসাহিত করতে তাদের মাঝে সনদপত্র, সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। দুর্গম পাহাড়ে নানা সীমাবদ্ধতার মধ্যেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে এ উদ্যোগ তাদের কৃষি উৎপাদন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহায়ক হবে বল আশা করছেন সংশ্লিষ্টরা।