কুষ্টিয়ার দৌলতপুরে পাহাড়ি ঢলের প্রভাবে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত চিলমারী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দৌলতপুরের নির্বাচিত সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা। এ সময়
উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চিলমারী বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা চিলমারী ইউনিয়নের বাংলাবাজার, মনসুর বাজার, খাঁ পাড়া, উত্তর চক রাজাপুর, মাদ্রাসা পড়া, মানিকের চর, তেমা দিয়া, আয়নাপুর,উদয় নগর, আটার পাড়া, খারিজা থাক, পশ্চিম ভবনন্দদিয়ার, পূর্ব আমদানি ঘাট এলাকার সহস্রাধিক পরিবারের মাঝে ৯ মেঃটন চাউল, ২৫০ প্যাকেট শুকনো খাবার নগদ অর্থ প্রদান করেছেন। চিলমারির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য সংসদ আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা বলেন বর্তমান সরকার অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ও দেশের উন্নয়নে বদ্ধপরিকর।