বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউদখালি ইউনিয়নে গাবতলা বলেশ্বর নদীতে দেখা গেছে ভয়ংকর হিংস্র কুমির। সুন্দরবনের অহরহ দেখা গেলেও এ বলেশ্বর নদীতে গত এক যুগেও কারো চোখে পড়েনি এমন দৃশ্য। হঠাৎ করে কুমিরের দেখা পাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার ১৪ সেপ্টেম্বর বেলা ২ঃ০০ টার দিকে হঠাৎ করে স্থানীয়রা দেখতে পায় বিশাল আকারের এ ভয়ংকর কুমিরটি সাতার কাটছে। এ খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখার জন্য নারী-পুরুষ শিশু দ্রুত ছুটে আসে বলেশ্বর নদীর তীরে গাবতলা এলাকায়। অনেকে ২-৩ বার দেখতে পারলেও পরে এসে অনেকে আর দেখতে পায়নি। এ ঘটনায় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ।
সাউথখালী ইউনিয়নের সাবেক ও উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, দীর্ঘ বছরেও শরণখোলার বলেশ্বর নদীতে কুমিরের দেখা মেলেনি। তিনি হিংস্র এ কুমির থেকে জেলে ও নদী তীরবর্তী এলাকার সকলকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।