জাতীয়তাবাদী দল বিএনপি'র গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে মৎস্যজীবী দলের পক্ষ থেকে মাছের পোনা এবং মুক্ত করা হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল ডিসি লেকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। টাঙ্গাইল জেলা মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইল সদর -৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, আবুরায়হান, খন্দকার লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক, তারিকুল ইসলাম আলমগীর, খন্দকার রাজু আহমেদ, নৌমানুজ্জামান,যুগ্ম আহবায়ক মামুন তালুকদার, সদস্য লক্ষন রাজবংশী
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মৎস্য সম্পদ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।