ভাষা সৈনিক শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম
ভাষা সৈনিক শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শামসুল হক ফাউন্ডেশন ও তার আত্মীয়স্বজনদের পক্ষ থেকে কালিহাতি উপজেলার কদিমহামজানি কবরস্থানে শামসুল হকের কবরে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করা হয়। এর আগে পাশের কদিমহামজানি মাদ্রাসা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এ সময় শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুসহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন। এদিকে সকালে শহরের প্রবেশদ্বারে শামসুল হক তোরণে বিভিন্ন স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পনরে মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৩ জুল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে