সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া মুরগি উদ্ধার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪২ পিএম
সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া মুরগি উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ছিনতাই হওয়া মুরগি ও কোয়েল পাখির ডিমের একাংশ নোয়াখালীর সেনবাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত একটি পিকআপ।

শনিবার সকালে সেনবাগ পৌরশহরের দক্ষিণ বাজার পোলের গোড়া সংলগ্ন তুহিন এন্টারপ্রাইজে অভিযান চালায় সোনারগাঁও থানা পুলিশ।  সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় ১৮ হাজার ৩০ পিস মুরগিরহ ডিম ও ৭০০ পিস কোয়েল পাখির ডিম। এ সময় দোকানের মালিক তুহিন পলাতক থাকায় তার বাবা মোঃ জসিম উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর নরসিংদী থেকে ২৮  হাজার ৮ শত টিস মুরগির ও ১০ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে সোনারগাঁও যাওয়ার পথে ছিনতাই হয় পিকআপটি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিমের একাংশ সেনবাগ থেকে উদ্ধার করা হয়। এরআগে এক বছর আগে অনুরপ ছিনতাই হওয়া ৪৭ ড্রাম সয়াবিন তেল তাদের নিকট থেকে উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে