কারামুক্তির ১৯ বছর পরও স্মৃতিতে খালেদা-সীতাকুণ্ডে দোয়া

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম
কারামুক্তির ১৯ বছর পরও স্মৃতিতে খালেদা-সীতাকুণ্ডে দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বাড়বকুণ্ড বাজার জামে মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্যও দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ ও সদস্য সচিব মোঃ মোরছালিনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় মুসল্লিরাও এতে অংশ নেন।

আয়োজকরা জানান, কারামুক্তি দিবস উপলক্ষে এবার রাজনৈতিক বক্তব্য বা আলোচনা সভার পরিবর্তে ধর্মীয় কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মিলাদ ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার, ও  প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। বাড়বকুণ্ড বাজার জামে মসজিদে সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে