কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম
কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের জামিরার চর ও বড়টেক গ্রামবাসীর অংশগ্রহণে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরার চর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের শতস্ফুর্ত অংশগ্রহণে মাদক বিরোধী শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। "পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে-রুখতে হবে একসাথে" এই প্রত্যয়ে অনুষ্ঠিত সমাবেশে উদ্যোক্তা উপজেলা শ্রমিক দল নেতা মোবারক সাজেদুল সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপি নেতা ও বিআরডিবি ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম ফকিরের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও জেলা জজ কোর্টের সরকারী অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, আলম আহমেদ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম অশ্রু প্রমুখ। সম্প্রতি এলাকায় তরুণ ও যুবসমাজের মাঝে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলে জামিরার চর ও বড়টেক গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, মাদকমুক্ত সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তারা কাজ করে যাবেন। যাতে নতুন প্রজন্ম মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। "মাদকের বিরুদ্ধে- চলো যাই যুদ্ধে" এই প্রত্যাশা নিয়ে তাদের কাজ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা আশাবাদী।
আপনার জেলার সংবাদ পড়তে