জেল-জরিমানা করার পরও

কিশোরগঞ্জের হাওরে স্টীলবডি নৌকা দিয়ে বালি আনলোড করা থামছে না

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৭ পিএম
কিশোরগঞ্জের হাওরে স্টীলবডি নৌকা দিয়ে বালি আনলোড করা থামছে না

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ আশেপাশের উপজেলার নদী বেষ্টিত হাওরগুলোতে অসাধু ব্যবসায়ীরা স্টীলবডি নৌকা দিয়ে বালি আনলোড করা থামছে না বলে অভিযোগ উঠেছে। এসব উপজেলার প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেল-জরিমানা করার পরক্ষণে আবার এসব ব্যবসায়ীরা বেপরোয়ারা ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি আনলোড করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। জানা যায়, বাজিতপুর পৌরসভাসহ আশেপাশের নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে দিনে এবং রাতে নদী থেকে একটি প্রভাবশালী মহল বালি আনলোড করছে বলে অভিযোগ উঠেছে। একই উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থান গত কয়েক মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে বালি আনলোড করার হিড়িক পড়ার কারণে এলাকাবাসীর মধ্যে প্রশাসন সম্পর্কে ধুম্র জালের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। এদিকে নিকলী উপজেলার দামপাড়া, শিংপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় ধনু নদী ও ঘোড়াউত্রা নদীর মোহনায় রাতের বেলায় ড্রেজার মেশিন দিয়ে বালি আনলোড করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া দিনের বেলায় বিভিন্ন ব্যবসায়ীরা কোনো একটি উপজেলা থেকে বালি আনলোড করার কারণে বৃষ্টির সময় ঐসব এলাকায় অস্থায়ী ভাবে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার উপক্রম হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। অন্যদিকে কুলিয়ারচর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বালি স্টীলবডি নৌকা দিয়ে আনলোড করা হচ্ছে। এ উপজেলা সদরের পাশে জিল্লুর রহমান সেতুটি এখন হুমকির মুখে পড়ছে বলে এলাকাবাসীর ধারণা। বাজিতপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিদ্দিকুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। কিন্তু বালি উত্তোলন বন্ধের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে