কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ আল রামিন ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সানাইয়া ইমরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

আপনার জেলার সংবাদ পড়তে