শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫২ পিএম
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন মৈত্রী তরুণ সংঘের আয়োজনে শুক্রবার দুপুরে টরকী বন্দর  শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মন্দির গলেতে এসে শেষ হয়। শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির আঙ্গিনায় সনাতন মৈত্রী তরুণ সংঘের সভাপতি মিঠুন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বদিউজ্জামান মিটু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, উপজেলা পূজা উদযাপন কমিটি সিনিয়র সহ-সভাপতি সুদাম পাল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ ওলিউর ইসলাম।

বক্তব্য রাখেন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, সনাতন মৈত্রী তরুণ সংঘের সহ-সভাপতি পলাশ দাস, রতন শীল, সাধারণ সম্পাদক লক্ষণ পাল, সহ-সম্পাদক রতন মালো, সাংগঠনিক সম্পাদক জয় পাল, সহ-সাংগঠনিক সম্পাদক শান্তা দাস, রাজিব রাহা, কোষাধ্যক্ষ রানা দত্ত, প্রচার সম্পাদক নয়ন দাস প্রমুখ। অপরদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে