পটুয়াখালীতে বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালী কোডেক প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক প্রকল্পের পরিচালক মারুফ নেওয়াজ সহ প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যম কর্মীরা জলবায়ু পরিবর্তণ, ঝুঁকি, সহনশীলতা, অভিযোজন সম্পর্কে ধারনা নিয়ে তাদের লেখনীর মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সটঃ মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সটঃ মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
সটঃ ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক পটুয়াখালী।