নাগেশ্বরীতে সার্ভিসিং এরমেয়াদোত্তীর্ণ গ্রাহকদের চেক প্রদান

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
নাগেশ্বরীতে সার্ভিসিং এরমেয়াদোত্তীর্ণ গ্রাহকদের চেক প্রদান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্ভিসিং সেলস গ্রাহকদের মাঝে চেক প্রদান করেছে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। বুধবার দুপুরে কলেজ মোড়স্থ ওই ইনস্যুরেন্স কোম্পানির কার্যালয়ে মেয়াদোত্তীর্ণ ৬জন গ্রাহককে ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়। নাগেশ্বরী ব্রাঞ্চের জিএম ইনচার্জ জাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকরাম হোসেন, বিশেষ অতিথি রংপুর অঞ্চলের ডিএমডি আনিছুর রহমান, এএমডি শাহজাহান আলী, এজিএম অর্জুন সাহা, ব্রাঞ্চ ম্যানেজার আফরোজা বেগম লাকী, শাহনাজ বেগমসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে