ভৈরবের শ্রীনগরে বাড়ীর জাম গাছে মগ ডালে ঝুলছিল চার সন্তানের জনক সিদ্দিক মিয়া (৫০)। আজ বুধবার সকালে বাড়ীর লোকজন ঝুলে থাকা দেখে তাকে দ্রুত নামিয়ে আনেন। পরে থানা পুলিশকে খবর দিলে তাকে মৃত অবস্থায় পায় পুলিশ। পরে পুলিশ লাশে সুরতাল রিপোর্ট তৈরি করে। সিদ্দিক মিয়া গ্রামের পূর্ব পাড়ার মৃত সৈয়দ লাল মাহমুদের ছেলে।
পারিবারিকভাবে জানা যায়, সিদ্দিক মিয়া একজন ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা। প্রায় কয়েক বছর যাবত এলোমোলো চলাফেরা করত। আজ বুধবার সকালে বাড়ীর জাম গাছের মগ ডালে দরি দিয়ে ঝুল ছিল সিদ্দিক মিয়া। পরে লোকজন দেখে তা দ্রুত তার লাশ নামিয়ে আনেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে মৃত অবস্থায় পায়। তার স্ত্রী ও পরিবারের কোন অভিযোগ না থাকায় মুসলেকার মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। ভৈরব থানার উপ-পরিদর্শক হাসান জোয়ারদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে আমরা সুরতাল রিপোর্ট তৈরি করি। লোকটার কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানতে পেরেছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে পরিবারকে।